হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, যুবক নিখোঁজ

0
হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, যুবক নিখোঁজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর নৌকাডুবিতে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে আদমপুর ইউনিয়নের কালনী নদীতে ঘটনাটি ঘটে।

নিখোঁজ ঈমান মিয়া (২৬) নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। 

স্থানীয় শিক্ষক সারোয়ার হোসেন জানান, বুধবার বিকালে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। এক পর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এসময় নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ঝড়ের কবলে পড়ে ওই যুবক নিখোঁজ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বৈরি আবহাওয়ার কারণে তিনি ডাঙায়, নাকি নদীতে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here