পুলিশ সপ্তাহের শেষ দিনে অনুষ্ঠিত হলো অপরাধ সম্মেলন

0
পুলিশ সপ্তাহের শেষ দিনে অনুষ্ঠিত হলো অপরাধ সম্মেলন

পুলিশ সপ্তাহ ২০২৬ এর চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অপরাধ সম্মেলন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ আলী হোসেন ফকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) আবু সুফিয়ান দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

পরে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি জনাব সরদার নূরুল আমিন, সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং পিবিআই’র অতিরিক্ত আইজি মোস্তফা কামাল নিজ নিজ সংস্থার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here