মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। 

টুর্নামেন্টে বালিকা দলে চরকেওয়ার সরকারি প্রাথমিক দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুখবাসপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক দলে বানিয়াল কাজিয়ারচরকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

এসময় প্রধান অতিথিতর বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণও বৃদ্ধি পায়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন মিঞার সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাইফুল হাসান প্রামাণিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here