মার্কিন অবরোধের জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

0
মার্কিন অবরোধের জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মেয়াদ বাড়ানোর সময়সূচি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-এর জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি’র ভোরে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। রেজাই বলেন, অবরোধ অব্যাহত থাকলে ইরান এর জবাব দেবে।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধের মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন। রেজাই দেশটির জনগণকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনী নিয়ে করা করা বিভিন্ন মন্তব্যের জবাবে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।

ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে তাকে দেখা বা তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে রেজাই বলেন, সর্বোচ্চ নেতা তরুণ, সুস্থ ও উদ্যমী আছেন এবং দেশের বিষয়গুলো পরিচালনা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও স্থানীয় সময় সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘ইঙ্গিত’ রয়েছে যে খামেনেই এখনও জীবিত আছেন, যদিও তিনি বলেন, ইরানে নতুন সর্বোচ্চ নেতার কতটা বিশ্বাসযোগ্যতা রয়েছে তা স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা শিগগিরই এমন একটি নতুন অস্ত্র উন্মোচন করবে যা তাদের প্রতিপক্ষরা ‘গভীরভাবে ভীত’।

ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র শিগগিরই তার শত্রুদের ‘ঠিক তাদের পাশেই’ অবস্থিত একটি অস্ত্র দিয়ে মোকাবেলা করবে এবং সতর্ক করে দিয়ে বলেন, আমি আশা করি তাদের হার্ট অ্যাটাক হবে না।

তিনি সতর্ক করে বলেন, যদি আমেরিকার একগুঁয়েমি ও ভ্রান্ত ধারণা চলতে থাকে এবং ইরানের শর্তগুলো প্রত্যাখ্যান করা হয়, তবে শত্রুদের ভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নৌবাহিনীর কমান্ডার এই সংঘাত চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর জন্যও অভিযুক্ত করেন, যার মধ্যে রয়েছে অতিরিক্ত ডেস্ট্রয়ার এবং ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম মোতায়েন করা, কারণ প্রাথমিক নৌভিত্তিক হামলাগুলো কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছিল।

সূত্র: সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here