ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ লাখ টাকার জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

0
ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ লাখ টাকার জিরাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জিরাবাহী একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মো. পাভেল (২১) ও একই এলাকার মো. সুলতান আহমেদ (২৬)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে র‌্যাব ও বিজিবির সদস্যরা বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় চেকপোস্ট বসান। পরে একটি মিনি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে দুই চোরাকারবারি নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৭টি বস্তায় রাখা ২৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় এবং জিরাবাহী ট্রাকটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here