বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি বেলজিয়াম-ইরান

0
বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি বেলজিয়াম-ইরান

গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন বেলজিয়ামের জন্য জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি। তবে ছেড়ে কথা বলবে না ইরানও। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় শেষ করে ইরান।

 দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান

আন্তর্জাতিক ফুটবলে এটিই হবে বেলজিয়াম ও ইরানের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে বেলজিয়াম তাদের সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি (২ ড্র, ১ হার)। যেখানে প্রতিযোগিতাটিতে এর আগের ১৩ ম্যাচে কেবল দুটিতে জিততে ব্যর্থ হয়েছিল তারা (১১ জয়, ২ হার)।

আত্মঘাতী গোল বাদ দিলে, ২০২২ সালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে মিচি বাতসুয়াইয়ের গোলের পর থেকে রেড ডেভিলরা বিশ্বকাপে আর কোনো গোল করতে পারেনি। বিশ্বকাপে বেলজিয়াম গোলের জন্য তাদের সবশেষ ৪৬ শট থেকে একবারও জাল খুঁজে পায়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৪ ম্যাচে অপরাজিত আছে বেলজিয়াম।

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ইরান তাদের ১০ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে (২ ড্র, ৭ হার)। যদিও সেই জয়টি এসেছিল সবশেষ ম্যাচে, ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here