বিজিএমইএ সদস্যদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ ‘প্রিভিলেজ কার্ড’ চালু

0
বিজিএমইএ সদস্যদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ 'প্রিভিলেজ কার্ড' চালু

বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর ও সুনিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে। প্রিভিলেজ কার্ড উদ্বোধন উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হসপিটালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ার এর বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।

বিজিএমইএ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া; এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ।

অনুষ্ঠানে বিজিএমইএ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী। 

সমাপনী বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here