দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯২টি কোম্পানির মোট ৭২৬ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৮০ টাকা আর্থিক মূল্যমানের ২৪ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৫১০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।
এদিনের (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৩ দশমিক ০৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৩ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে।
এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ দশমিক ৪০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ারদর।
সূত্র : বাসস

