বালিয়াকান্দিতে দুই ব্যবসায়ীকে জরিমানা

0
বালিয়াকান্দিতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর পেঁয়াজের হাটে ধলতা বিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার সকাল ৭টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বালিয়াকান্দির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে সমাধিনগর বাজারের অর্জুন মন্ডলকে এক হাজার টাকা ও বহরপুর বাজারের তেজারত শেখতে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় দুই ব্যবসায়ী অর্থদণ্ড পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান করছে প্রশাসন। কোন ব্যবসায়ী কৃষকদের সঙ্গে প্রতরণা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here