মাদারীপুরের কালকিনি উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
আজ শনিবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী খুনেরচর এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি সরেজমিনে দেখেন।
এসময় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমপি খোকন তালুকদার। তিনি বলেন, নদীভাঙনে আপনারা যে কষ্টে আছেন, তা আমরা উপলব্ধি করি। জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি। আপনারা দুশ্চিন্তা করবেন না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, ব্যবসায়ী আবুল হাসনাত পলিন।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সামিম মোল্লা, মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

