বরিশালে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

0
বরিশালে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় কালোবাজারে জ্বালানি তেল বিক্রি করতে এসে ধরা পড়া ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। 

জরিমানা দেয়া ব্যবসায়ী হলেন ঝালকাঠী সদর উপজেলার ইফাতনগর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার।
আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠীর জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি মিনি ট্রাকে করে জ্বালানি তেল নিয়ে আগৈলঝাড়ার মঠবাজার এলাকায় আসেন। কিন্তু তার তেল বিক্রির নির্ধারিত স্থান ছিল ঝালকাঠী সদর। নির্ধারিত গন্তব্য বাদ দিয়ে অন্যত্র এসে তেল বিক্রির অভিযোগে তেলসহ জুয়েলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন ব্যবসায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here