ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৪৭০ পরিবার পেল ভিজিএফের চাল

0
ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৪৭০ পরিবার পেল ভিজিএফের চাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার দুটি ইউনিয়নে ৪ হাজার ৪৭০ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এর মধ্যে আকচা ইউনিয়নে ২ হাজার ২৫০ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিমলা রায় ও ইউপি সদস্যরা। একই সময়ে চিলারং ইউনিয়নে ২ হাজার ২২০ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোভা আলী।

চিলারং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোভা আলী বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টরা কাজ করেছেন বলেও জানান তিনি।

চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির সময়ে সরকারের এই সহায়তায় পরিবার চালাতে কিছুটা স্বস্তি মিলবে বলে তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here