দিনাজপুরে সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

0
দিনাজপুরে সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে জেলার বিরল সীমান্তে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/২-এস হতে আনুমানিক ২কিমি বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রাম নামক এলাকায় তল্লাশী চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি মূর্তি (ভাঙ্গাঅংশ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রত্নবস্তু কান্তনগর প্রত্নতাত্তিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতাত্তিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে।
 
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here