ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল হক উপস্থিত ছিলেন।

অভিযানকালে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ছয়জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কেটে দেওয়া হয়। এ সময় ২০ মিটার এমএস পাইপ অপসারণ এবং দুটি রেগুলেটর জব্দ করা হয়।

বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল হক বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here