দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

0
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে আরও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ১৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে দুই হাজার ৪১ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৮৪৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক হাজার ৪৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ১৯০ টাকা।

এছাড়াও ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here