চুয়াডাঙ্গায় শ্রমিকের মরদেহ উদ্ধার

0
চুয়াডাঙ্গায় শ্রমিকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থেকে মরদহটি উদ্ধার হয়। নিহত তুষার মন্ডল মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

কোল্ড স্টোরেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক দায়িত্বে ছিলেন। রাতের এক পর্যায়ে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজে একাই দায়িত্ব পালন করতে থাকেন। পরে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে ছাদে হাটাহাটি করতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here