রংপুরের পার্বতীপুরে র্যাব-১৩ এর অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- পার্বতীপুর উপজেলার বাবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন (৩৩) ও একই উপজেলার জয়নাল শেথের ছেলে মো. আসিফ (৩৫) গ্রেফতার করে।
র্যাব জানায়, র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের সদর কোতয়ালী থানা এলাকার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাট বাজার-এর বিসমিল্লাহ স্টোরের সামনে রংপুর থেকে বদরগঞ্জগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে আসামিদের হেফাজতে থাকা ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন (৩৩) ও একই উপজেলার মো. আসিফ (৩৫) গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

