গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

0
গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ১৭টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। 

প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রতিবন্ধীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস, এম তারেক সুলতান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ( ফিজিওথেরাপি) ডা: মোঃ আনিসুজ্জামানসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের  কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা: মো. আনিসুজ্জামান বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এসব উপকরন বিতরণ করা হয়। প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের কষ্ট লাঘবে আমরা  সব সময় তাদের পাশে রয়েছি। তদের কল্যাণে এ ধরণের সহায়ক উপকরণ বিতরণসহ স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here