ইফতারে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা

0
ইফতারে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীর দ্রুত শক্তি ফিরে পেতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। অনেকেই ইফতার শুরু করেন খেজুর দিয়ে। তবে খেজুর ভেজানো পানি পান করলেও দ্রুত উপকার পাওয়া যায়। খেজুর ভিজিয়ে রাখা পানিতে খেজুরের ভিটামিন ও খনিজ উপাদান সহজে মিশে যায়, যা শরীর দ্রুত গ্রহণ করতে পারে। চলুন জেনে নেওয়া যাক খেজুর ইফতারে ভেজানো পানি পানের উপকারিতা-

দ্রুত শক্তি ফিরে পেতে সহায়ক

খেজুরে প্রাকৃতিক চিনি যেমন : গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। খেজুর ভেজানো পানি পান করলে তা দ্রুত রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে। সারাদিন না খেয়ে থাকার পর এটি শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

পানিশূন্যতা দূর করে

রোজার সময় দীর্ঘক্ষণ পানি পান না করার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। খেজুর ভেজানো পানি শরীরকে দ্রুত হাইড্রেট করতে সাহায্য করে এবং দুর্বলতা কমায়। 

হজমশক্তি ভালো রাখে

খেজুরে থাকা আঁশ ও প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়া সহজ করে। ভেজানো খেজুরের পানি খেলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও অস্বস্তি কম হতে পারে।

হৃদযন্ত্রের জন্য উপকারী

খেজুরে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে, যা হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। ইফতারে খেজুর ভেজানো পানি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। 

এক গ্লাস পানিতে ২-৩টি খেজুর ৩-৪ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখুন। ইফতারের সময় খেজুরসহ সেই পানি পান করুন। এতে পুষ্টিগুণ বেশি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here