পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে গতকাল রবিবার (১৫ মার্চ) কুয়ালালামপুর রাজা লাউট কিংস্টোন হোটেলে এক দোয়া, ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নাগরিক দাতো ডা. হাসনিজাল হাসান (ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান এবং মেম্বার অফ রয়েল ফ্যামিলি), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি),
দাতো রওশন দাস (চেয়ারম্যান এক্সট্রিম ফাইভ), প্রকৌশলী সুমন আহমেদ, আবু বক্কর সিদ্দিক (নাছিম), মোহাম্মদ শারিফুল ইসলাম শরিফ, মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোহাম্মদ আজিজুল হক।
এছাড়াও বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ রাজু, ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজান, সহ-সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ রিজওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, সহ-সভাপতি খান তারিকুল,সহ-সভাপতি মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ, সদস্য মোহাম্মদ সুমন, মিজান, মেহেদীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ এবং হাফেজ মাওলানা ইকরামুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন গণমাধ্যমকর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যেও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিচারকদেরও তাদের মূল্যবান অবদান ও বিচারিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।

