পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেল্থ যুদ্ধবিমান ‘জে-৩৫এই’ দিতে চলেছে চীন। জে-৩৫এই বিমানের অত্যাধুনিক গোত্রের এই বিমান সম্প্রতি সেনার অন্তর্ভুক্ত করেছে বেইজিং।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত বছর প্যারিস এয়ার শো-তে জে-৩৫এই বিমানের মহড়া হয়। কিন্তু জে-৩৫এই গোত্রের অত্যাধুনিক বিমান খুব শিগগিরই আনা হবে বলে সেই সময় ইঙ্গিত দিয়েছিল তারা। এবার সেই বিমান প্রকাশ্যে আনা হলো। শুধু তা-ই নয়, এই বিমানের প্রথম গ্রাহক যে পাকিস্তান হতে চলেছে, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে।
চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-৩৫ সিরিজ। জে ২০-এর পর চীনের স্টেল্থ যুদ্ধবিমান জে-৩৫এই। এই বিমানটিকে আমেরিকার এফ ৩৫এই যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করে চীন। শত্রুপক্ষের রাডারকে অনায়াসেই ধোঁকা দিতে পারে এই যুদ্ধবিমান। এর মধ্যে ইনফ্রারেড ব্যবস্থা আছে। চীনের বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হবে জে-৩৫এই যুদ্ধবিমান।
প্রসঙ্গত, জে ৩৫এই যুদ্ধবিমান পরিচালনা করে চীনের নৌ বাহিনী। এবার বিমান বাহিনীর হাতে এই সিরিজের অত্যাধুনিক বিমানটি তুলে দেওয়া হল।
বিশ্বের সামরিক অস্ত্রের বাজার ধরতে এবং আমেরিকার এফ ৩৫-কে টেক্কা দিতে জে ৩৫ বিমান আনে চীন। তুলনায় কিছুটা সস্তা। চীনের দাবি, বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে এই সিরিজের যুদ্ধবিমান তারা বিক্রি করেছে। কিন্তু বেশ কয়েকটি রিপোর্ট বলছে, জে ৩৫এই বিমানের তেমন চাহিদা নেই। যদিও পাকিস্তান এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। এবার তাদের হাতে তুলে দিতে চলেছে এফ সিরিজের অত্যাধুনিক বিমান। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

