হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের লিফলেট বিতরণ

0
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেডক্রিসেন্টের লিফলেট বিতরণ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।

শেষে কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত টিকাগ্রহণে উৎসাহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here