হরমুজ নিয়ে আরও কড়াকড়ি ইরানের, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা

0
হরমুজ নিয়ে আরও কড়াকড়ি ইরানের, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র প্রতিবেদনে বলা হয়, দেশটির আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, এ জলসীমাকে ‘ইরানের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস’ এবং ‘এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা।

প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক নির্দেশনার পরদিন এই ঘোষণা এল। ওই নির্দেশনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আরব উপসাগরকে লক্ষ্য করে নীলনকশা সাজাচ্ছে, সেসব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনও জায়গা নেই, একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া তাদের আর কোথাও ঠাঁই হবে না। সূত্র: প্রেসটিভি, গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here