১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

0
১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ ২ বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৩ জন বাংলাদেশি ও একজন রোহিঙ্গাসহ মোট ১৪ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। ফেরত আনা জেলেদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, এই উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবারে স্বস্তি ও আশ্বাস ফিরে এসেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এটি একটি ইতিবাচক অগ্রগতি। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here