হাসপাতালে ভর্তি ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন

0

হাসপাতালে ভর্তি ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন

রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী ওয়েলসের রাজকুমারী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেট মিডলটন) হাসপাতালে রয়েছেন। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছে, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে। খবর বিবিসির।

বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেট মিডলটন।

কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here