টঙ্গীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

0

টঙ্গীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গাজীপুরে টঙ্গীতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম শাহা আলী (২৯)। সে ওই এলাকার সেরিকুল ইসলামের ছেলে। শাহ আলী ওই বস্তির একটি ঘরে স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করতেন।

জানা যায়, টঙ্গীর নিশাতনগর বস্তিতে স্থানীয় আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজটিতে প্রতিদিন রাতে কয়েকটি রিকশা থাকে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহা আলী ওই রিকশার গ্যারেজে প্রবেশ করে রিকশার ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। পরে লোকজন জড়ো হয়ে শাহা আলীকে গণধোলাই দেয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহ আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here