হামে বরিশাল বিভাগে মৃত্যু থামছে না

0
হামে বরিশাল বিভাগে মৃত্যু থামছে না

বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে এখন পর্যন্ত ৫২ শিশুর মৃত্যু হয়েছে। গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর ৫২ শিশুর মৃত্যু হয় বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৭ শিশু। এছাড়া বিভাগের ভোলায় সাত জন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে। 
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে ১১ হাজার ৬৬৫ শিশু। এর মধ্যে ৯ হাজার ৩২১ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। 

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে তিন হাজার ৫৯১ জন। এছাড়াও পটুয়াখালীতে দুই হাজার ৪৬৪, বরিশালে এক হাজার ৪২৩, ভোলায় ৯৪৪, পিরোজপুরে ৫৭৪, বরগুনায় ৭৯৩ ও ঝালকাঠিতে ৪৩০ জন ভর্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here