হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?

0
হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?

হঠাৎ করেই বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় সেবাটি।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ বিভ্রাট শুরু হয়। হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট অটো লগআউট হয়ে যায়, কেউ লগইন করতে পারছিলেন না, আবার কেউ পোস্ট করা বা নিউজফিড রিফ্রেশ করতে সমস্যায় পড়েন।

বিভ্রাট ট্র্যাকিং সাইট ইজডাউন এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৭০০ এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। সাইটটি জানায়, ফেসবুকের সার্ভারে সক্রিয় সমস্যা শনাক্ত করা গেছে।

ঢাকার ব্যবহারকারী মিথিলা আক্তার বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পর হঠাৎ দেখি ফেসবুক ও মেসেঞ্জার থেকে লগআউট হয়ে গেছি। পরে লগইন করতে পারছিলাম না, নতুন পোস্টও আসছিল না। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

এই সমস্যা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের অভিযোগ করেন।

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here