স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

0
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পুরো মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়া-ভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বার্সেলোনায় অবস্থিত কাতালান ক্লাবটি ফুটবলার তৈরির আতুড়ঘর। খেলোয়াড় তৈরির উন্নত একাডেমির জন্য বিশেষভাবে পরিচিত। জর্দি আলবা এবং জেরার্ড মার্তিনের মতো তারকাদের পাশাপাশি আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াও এই একাডেমিরই ফসল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানিয়েছে, ‘লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা, ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শিকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।’

বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু-ক্যাম্পে যোগ দেওয়ার আগে কোর্নেয়া একাডেমিতে ছয় বছর কাটিয়েছিলেন। ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেন এবং বর্তমানে তিনি এমএলএস-এর ক্লাব অস্টিন এফসিতে খেলছেন।

ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও, ক্লাব মালিকানায় এটি তার প্রথম বিনিয়োগ নয়। তিনি উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম-এর অংশীদার, যেখানে তার সাথে রয়েছেন ইন্টার মায়ামি ও বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ।

কোর্নেয়াতে মেসির এই বিনিয়োগ মূলত যুব ফুটবলের প্রতি তার অঙ্গীকারেরই অংশ। এর আগে গত ডিসেম্বর ২০২৫-এ চেজ স্টেডিয়ামে

অনূর্ধ্ব-১৬ দলের অংশগ্রহণে প্রথম ‘মেসি কাপ’ আয়োজন করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here