সোনারগাঁয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

0

সোনারগাঁয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড জাতীয় মহিলা পার্টির এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহবায়ক সানোয়ারা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর জাহেদা আক্তার মনির, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা জাহানার আক্তার, জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১ ওয়ার্ড আহ্বায়ক খাদিজা বেগম মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২ ওয়ার্ড আহ্বাবায়ক জেবুন্নেসা আক্তার মিতু, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ১ ওয়ার্ডের সদস্য সচিব শিখা আক্তার, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ২ ওয়ার্ডের সদস্য সচিব কেয়া মনি, সনমান্দি ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির ৩ ওয়ার্ডের সদস্য সচিব মুসলিমা সরকার টুম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here