রাজনীতি ছাড়ার ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

0

রাজনীতি ছাড়ার ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের নয় বছর পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তা জানান, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। 

তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের মে মাসে জাতীয় নির্বাচনে প্রাউতের দলসহ সেনা-সমর্থিত দলগুলোর ভরাডুবি হয়। বড় ধরনের জয় পায় মুভ ফরোয়ার্ড পার্টি ও পিউ থাই পার্টি নামে গণতন্ত্রপন্থি দুইটি দল। খুব শিগগিরই পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট গ্রহণ হবে। এমন অবস্থায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন প্রাউত।

ইউনাইটেড থাই ন্যাশন (ইউটিএন) দলের ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে প্রাউত বলেন, এখন থেকে ইউটিএন পার্টির সদস্য পদ থেকে পদত্যাগের মধ্যদিয়ে আমি রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় নিচ্ছি। পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই ইউটিএন দলে যোগ দিয়েছিলেন তিনি।

১৪ মে’র নির্বাচনে সেনা সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি ৫০০টির মধ্যে ৩৬টি আসন জিতে পঞ্চম হয়েছে। নির্বাচনের সময় পিটা লিমজারোয়েনাতের নেতৃত্বাধীন পার্টি মুভ ফরোয়ার্ড পার্টি ১৫২টি আসনে জয়লাভ করেন। ১৪১টি আসন নিয়ে দ্বিতীয় হয় পিউ থাই পার্টি। দল দুটি সমমনা আরও চারটি দলের সঙ্গে জোট করে সরকার গঠন করছে। সূত্র:  ব্যাংকক পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here