সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬২ ও ১৯৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১২৯ কোটি টাকা কম।
আগের দিন ডিএসইতে ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই রবিবার ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।
রবিবার সিএসইতে ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

