সুন্দরবনে ১১ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

0
সুন্দরবনে ১১ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনর সদস্যরা। অপহৃত এসব জেলেদের মুক্তির জন্য জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা।  ৩ মে দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী এসব জেলেকে অপহরণ করে গহীন অরণ্যে আটকে রেখেছে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদার বুধবার (৬ মে) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করে জানান, তার ছেলে রাকিব হাওলাদার (২৪) সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৩ মে রাতে বনদস্যুদের হাতে অপহৃত হয়েছে। একই এলাকার আলতাফ হাওলাদার বলেন, তার ভাইয়ের ছেলে ছগিরকে (৩২) সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে। অপহৃত অপর ৯ জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২),আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩) ও বরগুনার পাথরঘাটার পদ্মা ¯øুইস এলাকার রুবেল (২৫), ও খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

নামপ্রকাশে অনিচ্ছুক তিন মৎস্য ব্যবসায়ী মহাজন জানান, তাদের তিন মহাজনের ১১ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে একটি নৌকাসহ মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। বনদস্যুরা এখন এসব অপহৃত জেলেদের মুক্তির জন্য মোবাইল ফোনে জনপ্রতি ১ লাখ টাকা করে দাবি করেছে বলে জেলেদের পরিাবারের সদস্য ও  মহাজনরা জানান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, লোকমুখে সুন্দরবনে ১১ জেলে অপহরণের খবর শুনেছি। তবে, কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগতব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here