আইপিএলে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন।
গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সুনীল নারাইন ৩১ রানে দুটি উইকেট নেন। এই স্পেলের সময় নারাইন আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেন। তিনি ১৯৭তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।
২০১২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে টানা ১৫ আসর কলকাতার হয়ে খেলছেন নারাইন। সময়ের সঙ্গে তিনি দলটির অন্যতম সদস্যে পরিণত হয়েছেন। তার মাইলফলকে বলিউড সুপারস্টার শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে তার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি একটি দীর্ঘ নোট লিখেছেন।
পোস্টে কিং খান লেখেন, সুনীল, আমার বন্ধু। ১৫টি মৌসুম, ২০০-র বেশি উইকেট। তিনটি ৩টি শিরোপা এবং বিশ্বজুড়ে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আরও অনেক কিছুর জন্য শুভেচ্ছা। তুমি একজন জাদুকর এবং আমরা তোমাকে আমাদের পরিবারের মতো ভালোবাসি। আজকের জন্য এবং সবসময়ের জন্য অনেক ভালোবাসা, সুস্থ থেকো এবং হাসতে থেকো।
পোস্টটি শেয়ার করার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা প্রশংসায় কমেন্ট করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, সুনীল নারাইন কলকাতা নাইট রাইডার্সের শুধু একজন খেলোয়াড় নন, তিনিই এই সিস্টেম। শান্ত। মারাত্মক। অপ্রতিরোধ্য। আরেকজন মন্তব্য করেছেন, আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বিদেশী খেলোয়াড় এবং এ নিয়ে কোনো বিতর্কই চলে না।
কাজের দিক থেকে, শাহরুখ খানকে এরপর ‘কিং’ ছবিতে দেখা যাবে, যা ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

