সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

0
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটের তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী সাথী আক্তার (৩০), একই এলাকার আবু তালেব খানের স্ত্রী আজেদা বেগম (৪৪) এবং আব্দুল খালেকের স্ত্রী শারমিন আক্তার (৩১)।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই তিন নারীকে আটক করে তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেনসিডিল এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here