দিনাজপুরে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১

0
দিনাজপুরে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে শফিউল ইসলাম শাফি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবককে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। 

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

আটক যুবক শফিউল ইসলাম শাফি (৩৬) বগুড়ার ধুনট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। তার কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে চালক আপেল উদ্দিন মন্ডল ইজিবাইক নিয়ে বের হন। এসময় স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি ঘুরতে যাওয়ার জন্য তার ইজিবাইক ভাড়া নেন। স্বপ্নপুরি পার্ক ঘুরে ফেরার পথে ওই দম্পতি চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান। পরে ইজিবাইক মালিক বাদী হয়ে মঙ্গলবার সকালে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: টিআরটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here