সিডনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিউজিক্যাল নাইট’

0
সিডনিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিউজিক্যাল নাইট’

অস্ট্রেলিয়ার সিডনি শহরে সঙ্গীতপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিউজিক্যাল নাইট: মিঠুর গান-গল্প’। শনিবার সিডনির ল্যাকেম্বা এলাকায় আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

স্বপ্ন ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইনকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম বেতারের সংবাদ পাঠিকা শবনম খালেদ উপস্থিত ছিলেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার ইভানা খালেদ।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিল সরাসরি সঙ্গীত পরিবেশনা, নৈশভোজ এবং অতিথিদের জন্য আন্তরিক ও পারিবারিক পরিবেশ। আয়োজনের মূল আকর্ষণ ছিলেন স্বপ্ন ব্যান্ডের কণ্ঠশিল্পী মিঠু স্বপ্ন। তিনি বাংলা আধুনিক গান, শ্রোতাদের অনুরোধের গান এবং নিজের অ্যালবামের নির্বাচিত গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। তার পরিবেশনায় অতিথিরাও কণ্ঠ মিলিয়ে উপভোগ করেন পুরো আয়োজন।

আয়োজক ইভানা খালেদ বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও সঙ্গীত ও সংস্কৃতির মাধ্যমে মানুষকে একত্রিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি জানান, কমিউনিটির সদস্যদের জন্য এমন একটি আনন্দঘন সন্ধ্যার আয়োজন করতে পেরে তারা আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here