পুরোপুরি ফিট মেসি, বিশ্বকাপে নামার আগে কঠোর অনুশীলন

0
পুরোপুরি ফিট মেসি, বিশ্বকাপে নামার আগে কঠোর অনুশীলন

আর্জেন্টিনার ক্যাম্পে পুরোদমে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। তাকে দেখে মনে হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিন আগেও চোটে ছিলেন তিনি। এতে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন মেসি ভক্তরা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। ফলে আমেরিকায় পা দেওয়ার পরে শুরুতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন না তিনি। আলাদা করে অনুশীলন করছিলেন। 

আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে সাব হয়ে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ। কোনও সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেল। পুরনো ছন্দের মেসিকে দেখা গেল।

রবিবার কানসাস সিটি এফসির মাঠে দলের সঙ্গেই পুরোদমে অনুশীলন করেছেন তিনি। মেসিকে দেখে মনে হয়নি, কোনও সমস্যা হচ্ছে। হাসিখুশি দেখা গেছে তাকে।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডন ও অস্ট্রেলিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মিনিটে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে। ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির উপরেই ভরসা তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here