সিডনিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ফ্যামিলি পিকনিক

0
সিডনিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ফ্যামিলি পিকনিক

সিডনিতে আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (সিইউএএএ)-এর উদ্যোগে ‘ফ্যামিলি পিকনিক ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সিডনির মাউন্ট আন্নান বোটানিক গার্ডেনে দিনব্যাপী এই আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয় রান্নার কার্যক্রম। সহায়তায় ছিলেন ফজলে এলাহি প্রধান, জয়নাল আবদীন, আরিফুল হক ও ময়েজ চৌধুরী, সিইউএএএ সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা। 

শিশু থেকে শুরু করে সব বয়সিদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। যা আয়োজনে প্রাণচাঞ্চল্য যোগ করে। দুপুরে নারীরা বালিশ খেলা ও পুরুষরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। অংশগ্রহণকারীরা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে আসেন। যা পুরো আয়োজনকে আরও বৈচিত্র্যময় ও নতুন মাত্রা যোগ করে। বিকেলের নাস্তায় ছিল ডেজার্ট, ঝালমুড়ি ও চা।

‘ফ্যামিলি পিকনিক ডে’-এর গুরুত্বপূর্ণ দিক ছিল অ্যালামনাই নেটওয়ার্কিং, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রুপ ফটোসেশন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ পান। পাশাপাশি আসন্ন বার্ষিক ফ্যামিলি ডে আয়োজন নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচ ব্যাচের ছাত্র উদয় শঙ্কর বড়ুয়া, সিইউএএএ-এর সভাপতি সাত্তার খাজা, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কাউন্সিলর ও নির্বাহী সদস্য আশিকুর রহমান অ্যাশসহ অনেকে।

বিকালে পিকনিকের কেক কেটে দিনের অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here