সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ

0
সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের স্বার্থে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর (৬১) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, আসামি নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল, ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ টাকার সন্দেহজনক লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করে।

তিনি একজন আয়কর দাতা বলেও আবেদনে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব মূল রেকর্ডপত্র ও তথ্য জব্দ করা প্রয়োজন বলে আদালতে জানায় দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here