সত্যিই কি ইরানের যুদ্ধবিমানের সুরক্ষায় সহায়তা দিয়েছে পাকিস্তান? রিপোর্টে চাঞ্চল্য

0
সত্যিই কি ইরানের যুদ্ধবিমানের সুরক্ষায় সহায়তা দিয়েছে পাকিস্তান? রিপোর্টে চাঞ্চল্য

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় পাকিস্তান। এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

সংবাদমাধ্যমটির দাবি, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে নিজেদের সামরিক বিমান পার্কিংয়ের জন্য নিয়ে আসে ইরান। এছাড়া আরেক প্রতিবেশী আফগানিস্তানেও নিজেদের কিছু বেসামরিক বিমান নিয়ে যায় ইরান। তবে আফগানিস্তানে সামরিক বিমান নেওয়া হয়েছিল কি না সেটি স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সূত্র সিবিএস নিউজকে বলেছেন, ইরান তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তানের নূর খান ঘাঁটিতে নিয়ে আসে। এতে করে এগুলো ইসরায়েলি ও মার্কিনি হামলা থেকে রক্ষা পায়।

পাকিস্তান যখন ইরানকে তাদের সামরিক বিমান রাখার সুযোগ দিয়েছে ঠিক একই সময় মধ্যস্থতাও চালিয়েছে।

ইরান পাকিস্তানে যেসব বিমান পাঠিয়েছে তারমধ্যে দেশটির বিমানবাহিনীর আরসি-১৩০ নজরদারি বিমান এবং লকহিডের তৈরি সি-১৩০ বিমান ছিল।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইরানের বিমানগুলো নূর খান ঘাঁটিতে নেওয়া হয়।

পাকিস্তান অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমানঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। যদি সেখানে অনেক বেশি বিমান পার্ক করা থাকত তাহলে এগুলো সবার নজরে আসত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here