সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

0
সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের। তিনি পৌনে ৭ কোটি টাকার বেশি মূল্যের সম্পদের মালিক। এই দলের প্রার্থীরাই সবচেয়ে বিত্তশালী। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। সেলিমা রহমান ৮৫ বছর বয়সি। আগেও দুবার সংসদ সদস্য ছিলেন। ৩৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়।

আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

শিরীন সুলতানা : শিরীন সুলতানার বার্ষিক আয় ৩৬ লাখ ৬৯ হাজার টাকা। সম্পদ রয়েছে ৪ কোটি সাড়ে ৬ লাখ টাকার বেশি। ১৯৯৬ সালেও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।

রাশেদা বেগম হীরা : প্রায় ৬৯ বছর বয়সি রাশেদা বেগম হীরা আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ২৫ লাখ টাকার বেশি। দেড় কোটি টাকার সম্পন্ন দেখিয়েছেন তিনি। অষ্টম ও নবম সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন তিনি।

রেহেনা আক্তার রানু : রেহেনা আক্তার রানুর প্রায় ৩ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অষ্টম ও নবম সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি।

নেওয়াজ হালিমা আরলী : নেওয়াজ হালিমা আরলী পেশায় আইনজীবী, বার্ষিক আয় ১৪ লাখ লাখ টাকার বেশি; সম্পদ রয়েছে দেড় কোটি টাকার।

মোসা. ফরিদা ইয়াসমিন : মোসা. ফরিদা ইয়াসমিন প্রথমবার সংসদ সদস্য হচ্ছেন। বার্ষিক আয় ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিলকিস ইসলাম : বিলকিস ইসলামের বার্ষিক আয় সাড়ে ৬ লাখ টাকার বেশি, আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৬৪ লাখ টাকা।

সাকিলা ফারজানা : প্রথমবার সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাকিলা ফারজানা। পেশায় আইনজীবী সাকিলার বার্ষিক আয় সাড়ে ১৪ লাখ টাকার মতো, সম্পদ রয়েছে ৯৪ লাখ টাকার।

হেলেন জেরিন খান : পেশায় আইনজীবী হেলেন জেরিন খান অষ্টম সংসদেও নারী আসনের সদস্য ছিলেন। তার বার্ষিক আয় ৩৭ লাখ টাকার বেশি, আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি টাকার বেশি।

নিলোফার চৌধুরী মণি : নিলোফার চৌধুরী মণি নবম সংসদের নারী আসনের সদস্য ছিলেন। পেশায় আইনজীবী। বার্ষিক আয় ৫ লাখ টাকা আর ৪৪ লাখ টাকার সম্পদ রয়েছে।

নিপুণ রায় চৌধুরী : নিপুণ রায় চৌধুরী পেশায় আইনজীবী। বার্ষিক আয় সাড়ে ৩০ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকার।

জীবা আমিনা খান : জীবা আমিনা খান স্বশিক্ষিত; সংসদ সদস্য হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়েন গত ১২ এপ্রিল। বার্ষিক আয় প্রায় সাড়ে ৫ লাখ আর সম্পদ রয়েছে ৮০ লাখ টাকার।

মাহ্মুদা হাবীবা : মাহ্মুদা হাবীবার বার্ষিক আয় ৬ লাখ টাকা আর সম্পদ রয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার।

মোছা. সাবিরা সুলতানা : মোছা. সাবিরা সুলতানার আয়কর রিটার্নে দেখানো হয়েছে বার্ষিক আয় ১৫ লাখ টাকা আর সম্পদ ১ কোটি ২৬ লাখ টাকা।

সানসিলা জেবরিন : সানসিলা জেবরিনের বার্ষিক আয় প্রায় ৭ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৬৪ লাখ টাকার মতো।

সানজিদা ইসলাম : সানজিদা ইসলাম বার্ষিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা আর সম্পদ দেখিয়েছেন ২ কোটি ১৩ লাখ টাকার বেশি।

সুলতানা আহমেদ : সুলতানা আহমেদ বার্ষিক আয় ৯৬ লাখ টাকা আর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৫ কোটি টাকার।

ফাহমিদা হক : ফাহমিদা হকের বার্ষিক আয় ৭ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৬০ লাখ টাকার।

আন্না মিন্জ : আন্না মিন্জ বার্ষিক আয় করেন ১ কোটি ৫ লাখ টাকা। আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার।

সূবর্ণা সিকদার : সূবর্ণা সিকদারের বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার, সম্পদ রয়েছে ৩৯ লাখ টাকার।

শামীম আরা বেগম স্বপ্না : শামীম আরা বেগম স্বপ্নার চলতি অর্থ বছরে ২ কোটি ৬০ লাখ টাকা আয়। তার সম্পদ রয়েছে ৪ কোটি টাকার।

মোসাম্মৎ শাম্মী আক্তার : মোসাম্মৎ শাম্মী আক্তার এমএসএস করেছেন, নবম সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

ফেরদৌসী আহমেদ : ফেরদৌসী আহমেদের আয় ৪ লাখ ৯১ হাজার, সম্পদ রয়েছে ১ কোটি ৮১ লাখ টাকার।

বীথিকা বিনতে হোসাইন : বীথিকা বিনতে হোসাইনের বার্ষিক আয় ৩৮ লাখ টাকা, সম্পদ রয়েছে ২ কোটি ১২ লাখ টাকার।

মোছা. সুরাইয়া জেরিন : মোছা. সুরাইয়া জেরিনের আড়াই লাখ টাকা বার্ষিক আয়।

মানসুরা আক্তার : মানসুরা আক্তারের সম্পদের পরিমাণ ৩ লাখ টাকা।

জহরত আদিব চৌধুরী : জহরত আদিব চৌধুরীর বার্ষিক আয় ৩ কোটি ১৭ লাখ টাকা। সম্পদ রয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকার।

মমতাজ আলো : মমতাজ আলো স্বশিক্ষিত। ৫ লাখ ৮৬ হাজার টাকা আয় আর সম্পদ রয়েছে ৭২ লাখ টাকার।

ফাহিমা নাসরিন : ফাহিমা নাসরিনের বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা আর সম্পদ ২ কোটি ৮৩ লাখ টাকা।

আরিফা সুলতানা : আরিফা সুলতানার আয় ৫ লাখ ৬৬ হাজার টাকা আর সম্পদ রয়েছে ৪৬ লাখ ৭০ হাজার টাকার।

মোছা. সানজিদা ইয়াসমিন : মোছা. সানজিদা ইয়াসমিনের ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৩৭ লাখ টাকার।

নাদিয়া পাঠান পাপন : নাদিয়া পাঠান পাপনের ৫ লাখ ১৩ হাজার টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার বেশি।

শওকত আরা আক্তার : শওকত আরা আক্তার বার্ষিক প্রায় ১০ লাখ টাকা আয় করেন আর সম্পদ রয়েছে ২ কোটি টাকার।

মাধবী মার্মা : মাধবী মার্মার বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি, সম্পদ ২১ লাখ টাকার।

সেলিনা সুলতানা : সেলিনা সুলতানার বার্ষিক ৮৩ হাজার টাকা আয় আর সম্পদ সাড়ে ২২ লাখ টাকার।

রেজেকা সুলতানা : রেজেকা সুলতানার বার্ষিক ৮ লাখ ৮২ হাজার টাকা আয়, আর সম্পদ ৯৭ লাখ টাকার।

জামায়াতের প্রার্থীদের সম্পদ

নূরুন্নিসা সিদ্দীকা : নূরুন্নিসা সিদ্দীকার বার্ষিক আয় ১ লাখ ৬১ হাজার টাকা, সম্পদ প্রায় ৩০ লাখ টাকা।

মারজিয়া বেগম : মারজিয়া বেগমের বার্ষিক আয় ২ লাখ ৬৪ হাজার টাকা, আর সম্পদ ৮৮ লাখ টাকার।

সাবিকুন্নাহার : সাবিকুন্নাহারের বার্ষিক আয় ১৬ লাখ টাকা আর সম্পদ ১ কোটি ৩৮ লাখ টাকার।

মোসা. নাজমুন নাহার : মোসা. নাজমুন নাহারের আয় দেখানো হয়নি আয়কর রিটার্নে, সম্পদ প্রায় পৌনে ২৩ লাখ টাকার।

মাহফুজা হান্নান : মাহফুজা হান্নানের বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা, সম্পদ প্রায় ৩৯ লাখ টাকার।

মিসেস সাজেদা সামাদ : মিসেস সাজেদা সামাদের বার্ষিক আড়াই লাখ টাকা আয়, সম্পদ ১২ লাখ ৬৩ হাজার টাকার।

শামছুন্নাহার বেগম : শামছুন্নাহার বেগমের বার্ষিক আয় ১ লাখ ৭১ হাজার টাকা আর সম্পদ ৯ লাখ ৬০ হাজার টাকা।

মারদিয়া মমতাজ : মারদিয়া মমতাজ শিক্ষকতা পেশা থেকে বছরে আয় ৪ লাখ ৪৪ হাজার টাকা সম্পদ রয়েছে ২১ লাখ টাকার।

রোকেয়া বেগম : রোকেয়া বেগমের নিজের আয় নেই, অধিগ্রহণকালের মূল্যে লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে।

মাহমুদা আলম মিতু : মাহমুদা আলম মিতুর বার্ষিক ৩ লাখ টাকা আয় আর সম্পদ রয়েছে ২৮ লাখ টাকার।

তাসমিয়া প্রধান : তাসমিয়া প্রধান বার এট ল’। প্রায় ৮ লাখ টাকা বার্ষিক আয় সম্পদ রয়েছে ৬৭ লাখ টাকার।

স্বতন্ত্র জোট
সুলতানা জেসমিন : সুলতানা জেসমিনের সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে সাড়ে ২৮       লাখ টাকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here