শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

0
শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

গাজীপুরের শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারটি গ্রামের ৬৮০টি পরিবারে এ কার্ড বিতরণ করা হয়। 

শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, বিএনপি নেতা পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নানসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here