উজবেকিস্তানের উল্লাস থামিয়ে দিয়াসের গোলে কলম্বিয়ার লিড

0
উজবেকিস্তানের উল্লাস থামিয়ে দিয়াসের গোলে কলম্বিয়ার লিড

বিরতির পর মাঠে নেমেই কলম্বিয়ার সঙ্গে লড়াই জমিয়ে তুলেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান। আব্বোসবেক ফায়যুল্লায়েভের দুর্দান্ত গোলে সমতায় ফিরেছে দলটি। তবে, এই গোল হতে না হতেই উজবেকিস্তানের জালে বল জড়িয়েছেন লুইস দিয়াস। এতে করে ২-১ গোলের লিড পেয়েছে কলম্বিয়া।

বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। একের পর এক আক্রমণে উজবেকিস্তানকে চেপে ধরে দলটি। 

৪০তম মিনিটে ব্রাহিম দিয়াজের বাড়ানো দুর্দান্ত লং বলে ডান পা ছুঁয়ে বল জালে জড়ান মুনোজ। এতে করে উল্লাসে মাতে কলম্বিয়া শিবির। 

প্রথমার্ধের পুরোটা সময় কলম্বিয়ার আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল উজবেকিস্তান। তবে, দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণে উঠতে দেখা গেছে তাদের। 

৬০তম মিনিটে বাঁ দিক থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে করেন উজবেক স্ট্রাইকার শোমুরোদোভ। তবে কলম্বিয়ার গোলরক্ষক ভারগাস সেটি ঠেকিয়ে দিলে বল উঁচুতে ওঠে। এরপর সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দেন সামনে থাকা ফায়যুল্লায়েভ।

এতে করে ১-১ গোলে সমতায় ফিরে উল্লাসে মাতে উজবেক শিবির। কিন্তু তাদের সমতায় ফেরার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৬৫তম মিনিটে মিডফিল্ডার গুস্তাভো পুয়ের্তার পাওয়া বল জালে জড়ান দিয়াস। এতে করে আবারও লিড পায় কলম্বিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here