শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

0
শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে রবিবার (১০ মে) পর্যন্ত ১১ কার্যদিবস উপজেলার স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং টিকা কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্থানীয় এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ টিকা প্রদান করা হবে। উপজেলার নির্ধারিত স্কুল পর্যায়ে তিনদিন এবং কমিউনিটি পর্যায়ে আট দিন টিকা দেওয়া হবে। কমিউিনিটি কেন্দ্রগুলোতে ইপিআই কার্যক্রমের পাশাপাশি মোট এক লাখ ৪ হাজার ৮৫০ শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড রয়েছে। ওই আইসোলেশন ওয়ার্ডে দুইজন কনসালটেন্ট, একজন শিশু বিশেষজ্ঞ এবং পাঁচটি বেড আছে। অমরা কোন রোগীকে রেফার করতে চাই না। এজন্য প্রত্যেক রোগীকে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা হলে তারা বাড়িতে বসেই ডাক্তারের সাথে ফোনে কথা বলে সমস্যা সমাধান করতে পারে।

টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ মাহফুল হাসান হান্নান,  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here