শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

0
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

জয় চৌধুরী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। পাশাপাশি সভাপতি পদে কে থাকবেন, সেটিও তখন জানানো হবে।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, তাদের প্যানেল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তফসিল ঘোষণার পরপরই তারকানির্ভর এই প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একাধিকবার বিভিন্ন পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here