শরীয়তপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

0
শরীয়তপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার গুরদাস সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক  তাহমিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রওনক জাহান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন  এবং জেলা শিক্ষা অফিসার মো. নওফেল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন।
 
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করার আহ্বান জানান।

পরে অতিথিরা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও গবেষণামূলক প্রকল্প প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here