লেবাননে এক সপ্তাহে ১৫ শিশু নিহত, আহত ৬২: জাতিসংঘ

0
লেবাননে এক সপ্তাহে ১৫ শিশু নিহত, আহত ৬২: জাতিসংঘ

লেবাননে গত এক সপ্তাহে ১৫ শিশু নিহত এবং ৬২ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই পরিসংখ্যানকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সংঘাত চলাকালেও শিশুদের সবসময় সুরক্ষিত রাখা বাধ্যতামূলক।

ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাত দিনে মোট ৭৭ শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ১৫ জন নিহত এবং ৬২ জন আহত। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ জন শিশু হতাহত হয়েছে।

তিনি আরও জানান, আহত ও নিহত শিশুদের অধিকাংশই দক্ষিণ লেবাননে বিমান হামলার শিকার হয়েছে। এক দিনেই সাত শিশু নিহত এবং ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here