রোকনপুর সীমান্ত দিয়ে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

0
রোকনপুর সীমান্ত দিয়ে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে এবার এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এ সময় বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। 

সোমবার রাত ১১টার দিকে ভারতের পশ্চিম বাংলার মালদহ জেলার ৮৮বিএসএফ আর কে ওয়াদা বিওপির সদস্যরা নৌকাযোগে ২২৫/৩-আর সীমান্ত পিলারের কাছ দিয়ে পুশইন করে। নওগাঁ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়। এ সময় ওই নারী সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। 

তিনি আরও বলেন, বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একই সীমান্ত দিয়ে ৫জন শিশুসহ ২৮জনকে পুশইনের চেষ্টা চালিয়েছিল বিএসএফ। কিন্তু বিজিবির বাধায় দুই ঘণ্টা পর তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here