রাস্তার পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
রাস্তার পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে রজব আলী ওরফে হেস্কার আলী (৭৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রজব আলী উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধনশালা মধ্যপাড়ার মৃত বসির উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। 

সোমবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই তারা লাশটি দেখতে পান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
নিহতের ছেলে সাজ্জাদ মিয়া বলেন, আমার বাবা যদি রাস্তায় পড়ে থাকতেন, তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা ভাবতাম। কিন্তু তাকে রাস্তা থেকে কিছুটা দূরে পাওয়া গেছে, বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে।”

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here